শুরু করতে চাই মার্কেটিং দিয়ে, যারা মার্কেটিং এর লোকজন আছেন তারা কি বলতে পারবেন WHAT IS MARKETING? অনেকেই বলে Facebook এ পোস্ট করলেই ত মার্কেটিং হয়ে যায়, পোস্ট করার মাধ্যমে সবাই জানতে পারতেসে এইটাই ত মার্কেটিং। আবার অনেকে বলে মার্কেটিং কোন Subject হল নাকি? চাপাবাজি করলেই হয়ে যায়।
এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি ফেসবুক এ পোস্ট করলেই মার্কেটিং হয়ে যেত তাইলে খুব সম্ভবত যারা হুদাই ফেসবুক এ পোস্ট করে, তারাও নিশ্ছই Marketer.
এখন আমি বলি, মার্কেটিং হল ডাক্তারি পড়ালেখার মত কিন্তু একটু সস্তা লেভেলের। এখানে সবসময় মানুষের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করা হয় এবং সমাধান করার চেষ্টা করা হয়! আর আমরা বলি মার্কেটিং নাকি কোন বিষয়ের মধ্যেই পড়ে না। মার্কেটিং এমন একটি সাবজেক্ট যেখানে শুরুই হয় মানুষের কোথায় কোথায় সমস্যা আছে এবং কিভাবে সমাধান দেওয়া যায়।
এখন কথা হচ্ছে Digital Marketing কি?
ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং কিন্তু সেটা হবে ডিজিটাল ভাবে। অর্থাৎ ইন্টারনেটকে ব্যবহার করে মার্কেটিং করা। যেখানে ডিজিটাল ভাবে সঠিক তথ্য দেওয়া হয় যেটার মাধ্যমে Customer তার সমস্যা সমাধান করতে পারে অথবা Amused হয়। যেমনঃ বিল বার্ডে এড না দিয়ে ফেসবুকে এড, পেপারে এড না দিয়ে গুগলে এড, অথবা আরও সহজ করে বললে SEO (Search Engine Optimization), আবার ধরেন রেডিওর মধ্যে এড না দিয়ে YouTube এর ভিতরে এড।
এখন কথা হচ্ছে, আমরা ডিজিটাল মার্কেটিং কেন করি?
যেমন ধরেন, আপনি এখন চাইলেই গুলশানে ১০০০ টা বিল বোর্ড বসাতে পারবেন না কারণ জায়গাই আছে ১০ টা, তাই আমরা দেখতে পারতেসি যে এখানে সময় এবং শ্রম দুইটাই কমে আসছে ডিজিটাল মার্কেটিং আসার কারনে। সব কিছুর উপর নির্ভর করে ডিজিটাল মার্কেটিং এতো পপুলার হচ্ছে। কিন্তু সমস্যাটা হল বেশিরভাগ মানুষ জানেই না যে WHAT IS MARKETING? মার্কেটিং করার জন্য আমাদের কে কতগুলো ধাপের মধ্য হয়ে যেতে হয়। যেমনঃ
Awareness Stage
Engagement Stage
Action Stage
আমরা যেই ভুলটা করি, প্রথমেই Action Stage অ্যাপ্লাই করে ফেলি, যার জন্য Audience attracted হয় না। যার জন্য আপনি যখন ফেসবুকে কোন এড রান করেন তখন Audience স্ক্রল করে চলে যায়। তাছাড়া Targeting and position তো আছেই। আমাদের কে Customer এর বয়স থেকে শুরু করে তার পেশা কি সব কিছু Research করে Strategically মার্কেটিং করতে হবে। যেটা আমরা করি না। আমরা কোন কিছু না বুঝেই বলে বসে থাকি যে মার্কেটিং কোন বিষয়ই না, ফেসবুক-এ পোস্ট করলেই হয়ে যাবে। যেখানে Organic SEO, AEO, AIO, GTM, GA4 তো আছেই।
তাই আমি বলব, মার্কেটিং এর লোকজন আছেন তারা Customer এর Pain Point গুলো বুঝুন, নাইলে মার্কেটিং আপনাদের দিয়ে করা হয়ে উঠবে না।
ধন্যবাদ!